তরুণদের খেলাধুলায় ব্যস্ত রেখে এটিকে পেশা হিসেবে গড়ে তুলতে চাই: শেখ রবিউল আলম

তরুণ প্রজন্মকে নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত রাখার পাশাপাশি খেলাধুলাকে শুধু বিনোদনের মাধ্যম নয়, ভবিষ্যৎ পেশা হিসেবেও প্রতিষ্ঠিত করার প্রত্যাশা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর কলাবাগানে গ্রিনরোড এস্টেট সরকারি কর্মচারী সমাজকেন্দ্র আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে শেখ রবিউল আলম বলেন, তরুণ প্রজন্ম যেন সবসময় খেলাধুলার সঙ্গে যুক্ত থাকে, সেটিই তার প্রত্যাশা। খেলাধুলাকে কেবল বিনোদনের মধ্যে সীমাবদ্ধ না রেখে এটিকে পেশা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
আরও পড়ুন: শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে কাজ করছে সরকার, ২০২৭ সালে নতুন বই-ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
মন্ত্রী বলেন, তিনি এমন একটি ঐক্যবদ্ধ সমাজ গড়ে তুলতে চান, যেখানে বিনোদনের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক বন্ধন আরও শক্তিশালী হবে। কল্যাণমূলক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেও খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
তার মতে, খেলাধুলাকে কেন্দ্র করে মানুষের মধ্যে যে মিলন ও সম্প্রীতির পরিবেশ তৈরি হয়, তা সামাজিক ঐক্য জোরদারে ভূমিকা রাখে। গ্রিনরোড এস্টেট সরকারি কর্মচারী সমাজকেন্দ্রের এই আয়োজনও সেই অঙ্গীকারের অংশ বলে উল্লেখ করেন তিনি।

Pingback: উদ্ভাবন বাড়াতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে: বিজ্ঞান ও প্রয