উদ্ভাবন বাড়াতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

উদ্ভাবন বাড়াতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

দেশে উদ্ভাবনের কার্যক্রম আরও জোরদার করতে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মেরুল বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত ‘বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, দেশে অনেকেই নতুন নতুন উদ্ভাবনের পরিকল্পনা নিয়ে এগিয়ে আসছেন। তবে পরিকল্পনা গ্রহণের পর তা বাস্তবে রূপ দেওয়ার ক্ষেত্রে ঘাটতি রয়েছে। শুধু পরিকল্পনা করলেই হবে না, সেই পরিকল্পনার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রসঙ্গে ফকির মাহবুব আনাম বলেন, সরকার এআই প্রযুক্তিকে গুরুত্বের সঙ্গে দেখছে। তবে এআই নিয়ে শুধু ইতিবাচক দিকগুলো বিবেচনা করলেই হবে না। কর্মসংস্থান ও চাকরির বাজারে এ প্রযুক্তির সম্ভাব্য নেতিবাচক প্রভাব নিয়েও গুরুত্ব দিয়ে ভাবতে হবে।

অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, বাংলাদেশকে বড় অর্থনীতির দেশে পরিণত করতে হলে উদ্ভাবন ও গবেষণাকে সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তুলতে হবে। এজন্য গবেষণা ও নতুন প্রযুক্তির বিকাশে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *