মেজর আক্তারুজ্জামানকে ‘বীর’ বলায় জামায়াতের আমিরকে নিয়ে যা বললেন রাশেদ খানের

মেজর আক্তারুজ্জামানকে ‘বীর’ বলায় জামায়াতের আমিরকে নিয়ে যা বললেন রাশেদ খানের

মেজর (অব.) আক্তারুজ্জামানকে ‘বীর’ হিসেবে আখ্যায়িত করে জামায়াতে ইসলামীর আমির কার্যত ২০২৪ সালের গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব রাশেদ খান।

রাশেদ খান এক বক্তব্যে দাবি করেন, গণঅভ্যুত্থানের এক মাসের মাথায় জামায়াতের আমির আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণার কথা বলেছিলেন। তার প্রশ্ন, এর মাধ্যমে ২০২৪ সালের গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনাকেও কি ক্ষমা করে দেওয়া হয়েছিল?

তিনি বলেন, বর্তমানে মেজর (অব.) আক্তারুজ্জামানের জন্য যারা সহানুভূতি দেখাচ্ছেন, ভবিষ্যতে তারা শেখ হাসিনার জন্যও একই ধরনের অবস্থান নিতে পারেন। তার ভাষ্য, জামায়াতে ইসলামীর রাজনৈতিক চরিত্রের মধ্যেই এ ধরনের প্রবণতা রয়েছে।

রাশেদ খান আরও দাবি করেন, ১৯৭১ সালের গণহত্যায় সহযোগিতার অভিযোগের কারণে জামায়াতের কাছে ২০২৪ সালের গণহত্যার বিষয়টি গুরুত্বহীন হয়ে থাকতে পারে। মেজর আক্তারুজ্জামানের পক্ষে জামায়াতের আমির ও নেতাকর্মীদের অবস্থানকে তিনি এর উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, মেজর (অব.) আক্তারুজ্জামানের বিরুদ্ধে ২০২৪ সালের গণহত্যায় মদদ দেওয়ার অভিযোগে মামলা হওয়া উচিত। এমন মামলা হলে জামায়াতে ইসলামী কীভাবে তা মোকাবিলা করবে—সে প্রশ্নও তোলেন তিনি।

রাশেদ খান প্রশ্ন করেন, জামায়াতে যোগ দেওয়ার কারণে মেজর আক্তারুজ্জামানের বিরুদ্ধে থাকা সব অভিযোগ বা অপরাধ কি ক্ষমা হয়ে গেছে? একই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেন, জামায়াতে ইসলামী কি তাহলে অপরাধীদের পুনর্বাসনের জায়গায় পরিণত হতে চাইছে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *