৩ মাসের মধ্যে দেশে কোনো কিশোর গ্যাং থাকবে না: চিফ হুইপ নুরুল ইসলাম মনি

আগামী তিন মাসের মধ্যে দেশে কোনো কিশোর গ্যাং থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
শুক্রবার বিকেলে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
চিফ হুইপ বলেন, কিশোর গ্যাং সংস্কৃতি প্রতিরোধে শুধু আইন প্রয়োগ করলেই হবে না। এর পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়াতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগে কিশোরদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে।
তিনি আরও বলেন, বিএনপি নেতাদের নিয়ে অশ্লীল ও আপত্তিকর কথাবার্তা আর সহ্য করা হবে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি।
এ সময় সরকারকে পর্যাপ্ত সময় না দিয়ে বিরোধী দলের লংমার্চ কর্মসূচি আয়োজনের সমালোচনা করেন চিফ হুইপ। তাঁর মতে, সরকারের কার্যক্রম ও উদ্যোগ বাস্তবায়নের জন্য সময় দেওয়া প্রয়োজন।

Pingback: রাজনীতিতে উদীয়মান নেতাদের ধৈর্য ধরার আহ্বান ডিএসসিসি প্রশাসকের