রাজনীতিতে উদীয়মান নেতাদের ধৈর্য ধরার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

রাজনীতিতে উদীয়মান নেতাদের ধৈর্য ধরার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

রাজনীতিতে উদীয়মান নেতাদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম। একই সঙ্গে উদীয়মান নেতাদের মধ্যে ‘মনের আবর্জনা’ দেখা যাচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।

শনিবার (৩ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আব্দুস সালাম বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশে গণতন্ত্র ফিরে এসেছে। এ সময়ে রাজনীতিতে নতুন করে যারা উঠে আসছেন, তাদের ধৈর্য ধরতে হবে। গণতান্ত্রিক পরিবেশকে আরও সুসংহত করতে দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।

তিনি বলেন, ‘এখনই এক দফা দেওয়ার মতো সময় আসেনি।’ সরকারকে কাজ করার জন্য সময় ও সুযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ডিএসসিসি প্রশাসক আরও বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে রাজনৈতিক দল ও নেতাদের দায়িত্বশীল আচরণ করতে হবে। তাড়াহুড়া না করে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *