‘চব্বিশের ফাইনাল না, সামনে আরও বড় যুদ্ধ’: জামায়াত আমির

The current image has no alternative text. The file name is: Shofiqur-Rahman-scaled.png

জুলাই-আগস্টের আন্দোলনই শেষ নয়, সামনে আরও বড় রাজনৈতিক লড়াই অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

রোববার (২৩ আগস্ট) দুপুরে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

শফিকুর রহমান অভিযোগ করেন, বর্তমান সরকার ফ্যাসিবাদের পথেই এগোচ্ছে। তার দাবি, জুলাই-আগস্টের আন্দোলনকে চূড়ান্ত লড়াই হিসেবে দেখার সুযোগ নেই; সামনে আরও বড় রাজনৈতিক সংগ্রাম রয়েছে।

জামায়াত আমির আরও অভিযোগ করেন, একটি বিশেষ রাষ্ট্রকে সন্তুষ্ট করতে গিয়ে জুলাই জাদুঘরের গুরুত্বপূর্ণ অনেক উপাদান সরিয়ে ফেলা হয়েছে। একই সঙ্গে একটি দল ছাড়া অন্য রাজনৈতিক দলগুলোর ইতিহাসও আড়াল করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, ৫ আগস্টের পর সাধারণ মানুষ মনে করেছিল ফ্যাসিবাদের অবসান হয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তার বিপরীত চিত্র দেখা যাচ্ছে। তার ভাষায়, ফ্যাসিবাদ বিদায় নেয়নি; বরং নতুন রূপে আবারও বিস্তার লাভ করছে।

শফিকুর রহমানের অভিযোগ, আওয়ামী লীগ দীর্ঘ ১৫ বছর যে পথে দেশ পরিচালনা করেছে, বর্তমান সরকারও একই পথে হাঁটছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *