অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান মিসবাহ উল আজীম

অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান মিসবাহ উল আজীম
প্রধানমন্ত্রী তারেক রহমান ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অ্যাডমিরাল র‍্যাংক পরিয়ে দেন

বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়েছেন। রোববার (২৩ আগস্ট) বিমান বাহিনী সদর দপ্তরে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তাকে অ্যাডমিরাল র‍্যাংক পরিয়ে দেন।

পদোন্নতি পাওয়ায় নৌবাহিনী প্রধানকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা, বিমানবাহিনী প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, প্রতিরক্ষা সচিবসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এর আগে, গত ২৩ জুলাই খোন্দকার মিসবাহ উল আজীম বাংলাদেশ নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, তিন বছরের জন্য নৌবাহিনী প্রধানের দায়িত্ব পালন করবেন তিনি। তার মেয়াদ ২০২৯ সালের ২২ জুলাই শেষ হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *