মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমানের বৈঠক

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমানের বৈঠক

সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বুধবার সকালে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা, বিশেষ করে স্বাস্থ্যসেবা খাতে দেশটির চলমান সহায়তার বিষয়টি তুলে ধরেন মার্কিন রাষ্ট্রদূত।

এ সময় আন্দালিভ রহমান জানান, গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ আরোপের কোনো পরিকল্পনা সরকারের নেই। স্বাধীনভাবে মতপ্রকাশের সুযোগ ও গণমাধ্যমের স্বাধীন পরিবেশ বজায় রাখাকে সরকার গুরুত্ব দিচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার ছড়িয়ে পড়া ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তথ্যমন্ত্রী।

বৈঠকে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য শনাক্ত ও প্রতিরোধে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *