তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনা ড. ইউনূসের চেয়ে ‘হাজারগুণ ভালো’: কাদের সিদ্দিকী

✍️ নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ |

দেশের বর্তমান রাজনৈতিক ও আন্তর্জাতিক পরিস্থিতিকে চ্যালেঞ্জিং উল্লেখ করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, বিদ্যমান পরিস্থিতির মধ্যেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনা ড. মুহাম্মদ ইউনূসের তুলনায় ‘হাজারগুণ ভালো’ হচ্ছে বলে তিনি মনে করেন।
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী

দেশের বর্তমান রাজনৈতিক ও আন্তর্জাতিক পরিস্থিতিকে চ্যালেঞ্জিং উল্লেখ করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, বিদ্যমান পরিস্থিতির মধ্যেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনা ড. মুহাম্মদ ইউনূসের তুলনায় ‘হাজারগুণ ভালো’ হচ্ছে বলে তিনি মনে করেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া বাগে জান্নাত কবরস্থানে কৃষক শ্রমিক জনতা লীগের কিশোরগঞ্জ জেলা সভাপতি আমিনুল ইসলাম তারেকের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

কাদের সিদ্দিকী বলেন, দেশের অভ্যন্তরীণ সংকটের পাশাপাশি আন্তর্জাতিক পরিস্থিতিও জটিল হয়ে উঠেছে। তবে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বর্তমান সরকারের কার্যক্রম আগের তুলনায় ভালো বলে তার মূল্যায়ন। একই সঙ্গে তিনি বলেন, এখনও মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও সহনীয় পর্যায়ে আনার সুযোগ রয়েছে।

বর্তমান সরকারের প্রতি নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, এই মুহূর্তে সরকারকে সরাসরি বিরোধিতা করার প্রয়োজন দেখছেন না। পরিস্থিতি পর্যবেক্ষণ করে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়াই যুক্তিযুক্ত হবে বলে তিনি মনে করেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বিভিন্ন কর্মসূচির সমালোচনা করে কাদের সিদ্দিকী বলেন, এসব কর্মসূচির ঘোষণার পর অনেক নিরীহ নেতাকর্মী ও সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন। তার দাবি, বিভিন্ন ঘোষণার পর বহু মানুষ গ্রেপ্তার হয়ে কারাগারে যাচ্ছেন, যা উদ্বেগের বিষয়।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি প্রয়াত নেতা আমিনুল ইসলাম তারেকের কবর জিয়ারত করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *