ঝিনাইদহে ইয়াবা সেবনের দায়ে মা-ছেলেসহ তিনজনের কারাদণ্ড

The current image has no alternative text. The file name is: Web-Image-1-13-scaled.png

ঝিনাইদহে ইয়াবা সেবনের অপরাধে এক নারী ও তার ছেলেসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৬ আগস্ট) মাদকবিরোধী অভিযানে আটকের পর তাদের ডোপ টেস্টের ফলাফলের ভিত্তিতে আদালত এ সাজা দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন জলি খাতুন ও তার ছেলে আরিফ রহমান নিশান। একই ঘটনায় পৃথক অভিযানে মুক্ত (৪০) নামে আরও একজনকে আটক করা হয়।

জানা গেছে, বুধবার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানে হামদহ পারহাউস পাড়া থেকে জলি খাতুন ও আরিফ রহমান নিশানকে আটক করা হয়। পৃথক অভিযানে হামদহ শেখপাড়া থেকে মুক্তকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবি পুলিশের এসআই রথীন্দ্রনাথ পোদ্দার।

পরে ডোপ টেস্টে মাদক সেবনের বিষয়টি শনাক্ত হলে তাদের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত জলি খাতুন ও আরিফ রহমান নিশানকে চার মাস করে সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে জলি খাতুনকে ১ হাজার টাকা এবং নিশানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

অন্যদিকে, পৃথক অভিযানে আটক মুক্তকেও চার মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশের এ কার্যক্রম পরিচালিত হয়। ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *