৪০০ জনকে বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ দেবে বিআরটিসি

৪০০ জনকে বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ দেবে বিআরটিসি

বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন ‘বাংলাদেশ রোড সেফটি প্রজেক্ট’-এর আওতায় ৪০০ জনকে বিনামূল্যে মোটর ড্রাইভিং ও যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ দেবে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। চার মাস মেয়াদি এই প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হবে বিআরটিসি তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউটে।

বিআরটিসির বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রশিক্ষণে আবেদন করতে হলে কমপক্ষে অষ্টম শ্রেণি পাস এবং বয়স ন্যূনতম ২১ বছর হতে হবে। প্রশিক্ষণ শেষে সফল প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট দেওয়া হবে। একই সঙ্গে পেশাদার ড্রাইভিং লাইসেন্সের ফি প্রদান করা হবে। উপস্থিতির ভিত্তিতে প্রশিক্ষণার্থীরা প্রতিদিন ২৫০ টাকা হারে টিএ/ডিএও পাবেন।

প্রতিদিন ২৫ জন করে একটি ব্যাচে প্রশিক্ষণ দেওয়া হবে। একজন ড্রাইভিং ইনস্ট্রাক্টরের তত্ত্বাবধানে দুই শিফটে ক্লাস পরিচালিত হবে। প্রথম শিফট সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা এবং দ্বিতীয় শিফট দুপুর ১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। প্রতিদিন সাড়ে চার ঘণ্টা করে মোট ৮০ দিন প্রশিক্ষণে উপস্থিত থাকতে হবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনকারীদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, নিবন্ধিত মোবাইল নম্বর, সড়ক পরিবহন বিধিমালা-২০২২-এর ‘ফরম-২’ অনুযায়ী নিবন্ধিত চিকিৎসকের দেওয়া মেডিকেল সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদ, সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং নাগরিক সনদ বা চেয়ারম্যান সার্টিফিকেট জমা দিতে হবে।

যাদের আগে থেকেই ড্রাইভিং লাইসেন্স রয়েছে অথবা যারা এর আগে এই প্রকল্পের আওতায় কিংবা সরকারি অর্থায়নে ড্রাইভিং প্রশিক্ষণ নিয়েছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। একজন আবেদনকারী একটি ভর্তি ফর্ম সংগ্রহ করতে পারবেন। ফর্ম বিনামূল্যে বিতরণ করা হবে।

আবেদনের সময়সূচি

ভর্তি ফর্ম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ সময় সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৩টা। প্রশিক্ষণার্থী নির্বাচন অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর

রোল নম্বর ১ থেকে ৫০০ পর্যন্ত প্রার্থীদের নির্বাচন হবে ৭ সেপ্টেম্বর এবং ৫০১ থেকে শেষ পর্যন্ত প্রার্থীদের নির্বাচন অনুষ্ঠিত হবে ৮ সেপ্টেম্বর। প্রশিক্ষণ শুরুর সম্ভাব্য তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৬

ভর্তি ফর্ম পাওয়া যাবে বিআরটিসি তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউটের রুম নম্বর-১১০ (গন্ধরাজ)-এ।

প্রশিক্ষণ ও ভর্তি সংক্রান্ত যোগাযোগের ঠিকানা: বিআরটিসি তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউট, ৩২ শহীদ তাজউদ্দীন আহমেদ সরণি, তেজগাঁও, ঢাকা-১২০৮।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *