জামালপুরে ট্রেনের ধাক্কায় কলেজছাত্রীর মৃত্যু

জামালপুরে ট্রেনের ধাক্কায় কলেজছাত্রীর মৃত্যু
ছবি: সংগৃহীত

জামালপুর রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় তাহমিনা আক্তার (২৬) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে জামালপুর রেলওয়ে মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাহমিনা আক্তার নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি ঢাকার কদমতলী থানার শনিরআখড়া এলাকার সেলিম মিয়ার মেয়ে।

জামালপুর রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি জামালপুর স্টেশনে নির্ধারিত বিরতি শেষে ঢাকার উদ্দেশে রওনা দেয়। এ সময় রেলওয়ে মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ট্রেনটির সঙ্গে তাহমিনার ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হয়ে ট্রেনের নিচে চলে যান। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে তার পরিচয় শনাক্ত করা হয়।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, নিহতের সঙ্গে থাকা একটি ভ্যানিটি ব্যাগের ভেতর কলেজের পরিচয়পত্র পাওয়া যায়। ওই পরিচয়পত্রের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *