রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম রেঞ্জের পুলিশ সুপার জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

The current image has no alternative text. The file name is: Web-Image-3-1-scaled.png

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে আলোচনার অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রদ্রোহের মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে তাঁর ব্যবহৃত দুটি মুঠোফোন জব্দ করে পুলিশ স্পেশাল ব্রাঞ্চে (এসবি) পাঠানো হয়েছিল।

শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার সিএমপি অফিসার্স মেস থেকে তাঁকে গ্রেপ্তার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) ও পাঁচলাইশ থানা-পুলিশ।

আরও পড়ুন

বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চার দেশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী। তিনি জানান, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা করার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন পাঠানো হয়েছিল। শনিবার সেই অনুমোদন পাওয়ার পর আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলাটি করেন। পরে মামলার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, গত মঙ্গলবার (১০ নভেম্বর) চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুস চৌধুরী নিজ কার্যালয়ে জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ করেন। প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার পর তাঁর দুটি মুঠোফোন জব্দ করা হয়। পরে ফোন দুটি পুলিশ স্পেশাল ব্রাঞ্চে পাঠানো হয়।

ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করেছেন ডিআইজি মো. আবদুল কুদ্দুস চৌধুরী। পাশাপাশি বিভাগীয় তদন্তের দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সাফিজুল ইসলাম।

অন্যদিকে, রাষ্ট্রদ্রোহের মামলাটি তদন্ত করবে পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।

পুলিশ সূত্রে জানা যায়, মো. জাহাঙ্গীর আলম ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন। তিনি ২৮তম বিসিএসের পুলিশ ক্যাডারের কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *