সীমান্ত পেরিয়ে স্থানীয়দের ওপর হামলার চেষ্টা, সিলেটে আটক বিএসএফ সদস্য

The current image has no alternative text. The file name is: Web-Image-1-5-scaled.png

সিলেটের গোয়াইনঘাট সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের পর স্থানীয়দের ওপর হামলার চেষ্টার অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে বিছনাকান্দি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে বিএসএফের ওই সদস্য বিছনাকান্দি সীমান্ত দিয়ে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে প্রবেশ করেন। এ সময় তাঁর কাছে আগ্নেয়াস্ত্র ছিল। পরে স্থানীয় বাসিন্দাদের ওপর হামলার চেষ্টা করলে বিষয়টি নজরে আসে বিজিবির।

খবর পেয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধীন বিছনাকান্দি বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। পরে তাকে সীমান্ত ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমদ। তিনি জানান, বিএসএফ সদস্যটি অস্ত্রসহ বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করেছিলেন এবং স্থানীয়দের ওপর হামলার চেষ্টা করেছিলেন।

তিনি আরও জানান, আটক ওই সদস্যকে ভারতের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ লক্ষ্যে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে পতাকা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *