স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে প্রার্থীদের জন্য নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রোববার রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। তবে তারা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেবে।
আরও পড়ুন: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
তিনি বলেন, কোনো ব্যক্তি নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে যোগ্য নাকি অযোগ্য, তা নির্বাচন কমিশনই নির্ধারণ করবে। কমিশন প্রয়োজন মনে করলে সংশ্লিষ্ট আইন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠাতে পারে। সে ক্ষেত্রে স্থানীয় সরকার মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেবে। এ সময় জামায়াত সরকারের ওপর কোনো দায় চাপালে তা গ্রহণযোগ্য হবে না বলেও মন্তব্য করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।
