এনসিপির কার্যালয়ে সাবেক সার্বিয়ার প্রেসিডেন্ট বরিস তাদিচ, নাহিদ-আসিফের সঙ্গে বৈঠক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ে সফর করেছেন সাবেক সার্বিয়ার প্রেসিডেন্ট বরিস তাদিচ। এ সময় তিনি দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় প্রধান হুইপ নাহিদ ইসলাম এমপি এবং মুখপাত্র আসিফ মাহমুদ শজীব ভূঁইয়ার সঙ্গে বৈঠক করেন।
সাক্ষাতে বরিস তাদিচের সঙ্গে ছিলেন চীন-বাংলাদেশ পার্টনারশিপ প্ল্যাটফর্মের মহাসচিব অ্যালেক্স ওয়াং। এনসিপির পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন যৌথ সদস্যসচিব ও প্রবাসী ও আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য আলাউদ্দিন মোহাম্মদ এবং যুগ্ম প্রধান সমন্বয়কারী আবদুল্লাহ আল ফয়সাল।
আরও পড়ুন: ইমাম-মুয়াজ্জিনদের আধুনিক ও নিরাপদ কৃষিতে যুক্ত করতে প্রশিক্ষণের উদ্যোগ
বৈঠকে সংসদীয় কার্যক্রম, গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি বিনিময় করা হয়। পাশাপাশি পারস্পরিক সংলাপ, সহযোগিতা ও যোগাযোগ অব্যাহত রাখার গুরুত্ব নিয়েও আলোচনা করেন অংশগ্রহণকারীরা।
সাক্ষাৎকালে আন্তর্জাতিক পরিসরে সহযোগিতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও সংসদীয় সম্পৃক্ততা নিয়ে মতবিনিময়ের সুযোগ তৈরি হয়। উভয় পক্ষই বিভিন্ন বিষয়ে ধারাবাহিক সংলাপ ও সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

Pingback: নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী