রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ: শামা ওবায়েদ

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ: শামা ওবায়েদ

রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় মিয়ানমারে প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশ আন্তর্জাতিক সহযোগিতা চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

মঙ্গলবার সকালে সিরডাপ ভবনে আয়োজিত জলবায়ুবিষয়ক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, প্রায় এক দশক ধরে বাংলাদেশ ১৩ লাখের মতো রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। এর ফলে জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলে বাড়তি পরিবেশগত চাপ তৈরি হয়েছে।

তিনি জানান, আসন্ন কপ সম্মেলনে রোহিঙ্গা প্রত্যাবাসনের পাশাপাশি পরিবেশগত বিপর্যয় মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা চাইবেন প্রধানমন্ত্রী।

জলবায়ু অর্থায়ন প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ঋণ হিসেবে নয়, কার্যকর সহায়তা হিসেবে জলবায়ু অর্থায়ন চায়।

এ ছাড়া পাটজাত পণ্যকে পরিবেশবান্ধব ও বায়োডিগ্রেডেবল প্রাকৃতিক আঁশ হিসেবে বিশ্বব্যাপী তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তিনি। জলবায়ু সংকট মোকাবিলায় পাট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, সরকারের রাজনৈতিক অঙ্গীকার অনুযায়ী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর পদক্ষেপ অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *