রংপুর পুলিশ কমিশনারের বদলি দুই সপ্তাহ আগেই, জানাল পুলিশ হেডকোয়ার্টার্স

The current image has no alternative text. The file name is: Web-Image-23-scaled.png
ছবি: সংগৃহীত

রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের বদলি কোনো বিশেষ ঘটনার কারণে হয়নি। এটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে গত ১২ আগস্টই সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স।

মঙ্গলবার (২৫ আগস্ট) এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ হেডকোয়ার্টার্স জানায়, সরকারি চাকরির প্রচলিত বিধিবিধান ও দাপ্তরিক প্রক্রিয়া অনুসরণ করেই আরপিএমপি কমিশনারের বদলির আদেশ দেওয়া হয়। তবে সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে তাঁর বদলি নিয়ে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে, যা অনভিপ্রেত।

বিবৃতিতে আরও বলা হয়, স্বাভাবিক প্রশাসনিক রদবদলকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই। এ ধরনের তথ্য জনমনে অযথা বিভ্রান্তি তৈরি করতে পারে।

এ অবস্থায় অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ ও প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *