রাজনীতি এখন সর্বগ্রাসী। রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার

The current image has no alternative text. The file name is: Hafiz-scaled.png

সুবিধাবঞ্চিত মানুষের বর্তমান অবস্থার জন্য রাজনীতিবিদদের দায়ী করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, দেশের সামগ্রিক পরিস্থিতির উন্নয়নে রাজনীতির সংস্কার জরুরি। রাজনীতি সঠিক পথে পরিচালিত হলে দেশের অবস্থারও পরিবর্তন ঘটবে। তবে রাজনীতিবিদদের একটি বড় অংশ সাধারণ মানুষের কল্যাণের চেয়ে নিজেদের স্বার্থ ও সুবিধা নিয়েই বেশি চিন্তিত।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ককাসের প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন স্পিকার।

Latest

বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চার দেশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

হাফিজ উদ্দিন আহমদ বলেন, সাধারণ মানুষ রাজপথে না নামলে মাফিয়া সরকারকে ক্ষমতা থেকে সরানো সম্ভব হতো না। দেশে গণতান্ত্রিক ব্যবস্থা অব্যাহত থাকলে ধীরে ধীরে সুবিধাবঞ্চিত মানুষের সংখ্যা কমে আসবে। এ ক্ষেত্রে সংসদ সদস্যরা আন্তরিকভাবে দায়িত্ব পালন করলে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

সংসদ সদস্যদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে স্পিকার বলেন, তাঁরা চাইলে অনেক কিছুই করতে পারেন। সংসদ সদস্যরা দৃঢ় অবস্থান নিলে রাজনৈতিক দলগুলোর পক্ষেও তাঁদের অবস্থান উপেক্ষা করা কঠিন। তবে পরিবর্তন কতটা আসবে, তা নির্ভর করবে জনপ্রতিনিধিদের আন্তরিকতার ওপর।

অতীতের অন্ধকার সময়ে ফিরে যেতে চান না উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হলে দুই থেকে তিনটি নির্বাচন আয়োজনের মধ্য দিয়েই দেশের পরিস্থিতির উন্নতি সম্ভব। সুবিধাবঞ্চিত মানুষের অধিকার ও কল্যাণে কাজ করার পাশাপাশি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার বিষয়েও ককাসকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বর্তমান সংসদকে প্রকৃত অর্থে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ হিসেবে উল্লেখ করে স্পিকার বলেন, এবারের সংসদে নির্বাচিত জনপ্রতিনিধিদের মানও তুলনামূলকভাবে ভালো।

এ সময় মনোনয়ন ব্যবস্থা তুলে দেওয়ার পক্ষে মত দেন তিনি। তাঁর মতে, নারীরা বর্তমানে শিক্ষা ও বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন। সমাজে অনেক যোগ্য নারী নেতৃত্ব রয়েছেন, যাঁরা নির্বাচনে পুরুষ প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হচ্ছেন। এসব নারী জনপ্রতিনিধি সমাজে দৃশ্যমান পরিবর্তন আনতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

ককাসের প্রথম কমিটিকে দুর্নীতিবিরোধী কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, শুরু থেকেই দুর্নীতির বিরুদ্ধে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *