প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর আশ্বাস

The current image has no alternative text. The file name is: Milon-scaled.png

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর নিয়োগপত্র পাওয়া নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর বিষয়টি তুলে ধরে প্রার্থীদের জন্য নতুন বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শিক্ষামন্ত্রী বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর নিয়োগপত্র প্রাপ্তি নিয়ে বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

তিনি জানান, ১ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত সময়ে উত্তীর্ণ প্রার্থীদের কেউ যদি নিয়োগপত্র না পেয়ে থাকেন, তাহলে বিষয়টি পরবর্তীতে যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এরপর দ্রুততম সময়ের মধ্যে পর্যায়ক্রমে সংশ্লিষ্ট প্রার্থীদের নিয়োগপত্র পাঠানো হবে।

শিক্ষামন্ত্রী তার পোস্টে আরও উল্লেখ করেন, সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ভেরিফিকেশন বা ভেটিং একটি নিয়মিত প্রক্রিয়া। ফলে নিয়োগের বিভিন্ন ধাপে প্রার্থীদের তথ্য যাচাই-বাছাই করা স্বাভাবিক প্রক্রিয়ার অংশ।

এ কারণে নিয়োগপত্র পাওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্যকে কেন্দ্র করে প্রার্থীদের মধ্যে যে বিভ্রান্তি তৈরি হচ্ছে, তা থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, ১ অক্টোবর পর্যন্ত উত্তীর্ণ কোনো প্রার্থী নিয়োগপত্র না পেয়ে থাকলে তার বিষয়টি যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। যাচাই-বাছাই শেষে পর্যায়ক্রমে দ্রুত নিয়োগপত্র পাঠানোর ব্যবস্থা করা হবে।

নিয়োগপত্রের অপেক্ষায় থাকা প্রার্থীদের তাই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অনির্ভরযোগ্য তথ্যের পরিবর্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণা ও নির্দেশনার ওপর নির্ভর করার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *