আমি এখানে তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়

The current image has no alternative text. The file name is: Partho-00667-scaled.png
তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফেরানোর বিষয়টি রাজনৈতিকভাবে দায় নেওয়া এড়াতেই ভারত দেশটির বিচার বিভাগের ওপর ছেড়ে দিতে পারে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।

মঙ্গলবার (২৫ আগস্ট) এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যর্পণ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যেসব শর্তের কথা জানা গেছে, সেগুলোর প্রেক্ষাপটে বিষয়টি এখন ভারতীয় আদালতের মাধ্যমে নিষ্পত্তির দিকে যাচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে এসেছে। তার ধারণা, ভারত সরকার বিষয়টি রাজনৈতিকভাবে না নিয়ে বিচার বিভাগের মাধ্যমে এগিয়ে নিতে চাইছে।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করছেন—এটি সবারই জানা। ভারত হয়তো রাজনৈতিকভাবে বিষয়টির দায় নিতে না চাওয়ায় আদালতের ওপর বিষয়টি ছেড়ে দিয়েছে। তবে এমন পরিস্থিতি ওই ব্যক্তির জন্য খুব একটা সুখকর হবে না বলেও মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ শুধু সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যর্পণ নয়, যাদের বিরুদ্ধে মামলা রয়েছে এবং যারা বিভিন্ন অভিযোগে অভিযুক্ত, তাদের সবাইকে দেশে ফেরত এনে আইনের আওতায় আনার পক্ষে। জুলাই আন্দোলনসহ এর আগের ঘটনাগুলোরও সুষ্ঠু বিচার নিশ্চিত করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের ধরন নিয়েও অসন্তোষ প্রকাশ করেন আন্দালিব রহমান পার্থ। তিনি আরও পেশাদার প্রশ্ন আশা করেন বলে জানান এবং ভবিষ্যতে সাংবাদিকদের আরও পেশাদারভাবে প্রশ্ন করার প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় নিজের অবস্থান স্পষ্ট করে তথ্যমন্ত্রী বলেন, তিনি সেখানে মন্ত্রী হিসেবে উপস্থিত হয়েছেন, কারও আত্মীয় হিসেবে নয়।

প্রেস ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা জাহেদ-উর-রহমানও বক্তব্য দেন। তিনি সাবেক প্রধানমন্ত্রীর অতীত রাজনৈতিক কর্মকাণ্ড প্রসঙ্গে মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী জানান, অনুষ্ঠানের মূল আয়োজনে কোনো ধরনের ব্যাঘাত ঘটাতে চাননি বলেই তিনি বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সংযত ছিলেন। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর একদিন তথ্য মন্ত্রণালয়ে আসার ইচ্ছা ছিল বলেও উল্লেখ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *