লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

বিআরটিএর তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউটে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে আসা ব্যারিস্টার জাইমা রহমান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান | ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান সাধারণ আবেদনকারীদের মতোই নির্ধারিত নিয়ম অনুসরণ করে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিয়েছেন এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেছেন।

রোববার (২ আগস্ট) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অংশ নেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান | ছবি: সংগৃহীত

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাইমা রহমান পরীক্ষাকেন্দ্রে অন্য পরীক্ষার্থীদের মতোই নির্ধারিত নিয়ম ও পদ্ধতি অনুসরণ করেন। পরীক্ষার আগে কেন্দ্রে উপস্থিত অনেকেই জানতেন না যে তিনি সেখানে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষায় অংশ নিতে এসেছেন।

পরীক্ষাকেন্দ্রে পৌঁছে তিনি লাইনে দাঁড়িয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। লিখিত ও ব্যবহারিক পরীক্ষাসহ নির্ধারিত ধাপগুলো সম্পন্ন করার পর ড্রাইভিং লাইসেন্সের আবেদন প্রক্রিয়াও শেষ করেন।

এ ঘটনায় উপস্থিতদের মধ্যে বিষয়টি নিয়ে আগ্রহের সৃষ্টি হলেও পুরো প্রক্রিয়ায় তিনি সাধারণ আবেদনকারীদের মতোই নিয়ম অনুসরণ করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *