তথ্যমন্ত্রীর পদত্যাগ, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন

তথ্যমন্ত্রীর পদত্যাগ, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন

মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন জহির উদ্দিন স্বপন। আজ শনিবার (২২ আগস্ট) এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন জহির উদ্দিন স্বপন। তাঁর পদত্যাগপত্র রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রহণ করেছেন বলে আরেকটি প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

শুক্রবার রাতে নতুন করে চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী শপথ নেন। তাদের মধ্যে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ মন্ত্রী হিসেবে শপথ নেন এবং তাঁকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

এর পরিপ্রেক্ষিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান জহির উদ্দিন স্বপন। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি এখন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে জহির উদ্দিন স্বপন মন্ত্রীর পদমর্যাদা পাবেন। একই সঙ্গে তিনি মন্ত্রীর সমপরিমাণ বেতন, ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সরকারি সুবিধা ভোগ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *