ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক

The current image has no alternative text. The file name is: Web-Image-4-scaled.png
ছবি: সংগৃহীত ও মানবজাগরণ সম্পাদিত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে মনোনয়ন দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৩১ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়। চিঠিটি হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. আসাদুজ্জামানের কাছে পাঠানো হয়েছে।

স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব (সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১) কাজী শরীফ উদ্দিন আহমেদের সই করা চিঠিতে বলা হয়, সরকারি নির্দেশনা অনুযায়ী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে মনোনীত করা হয়েছে।

এদিকে বর্তমানে মির্জা আব্বাস মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। দলীয় সূত্রের দাবি, দীর্ঘদিনের অসুস্থতার পর তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

আরও পড়ুন: শেখ হাসিনাকে প্রত্যর্পণের বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত

এর আগে গত ১১ মার্চ রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসভবনে ইফতারের সময় অসুস্থ হয়ে পড়লে তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

পরবর্তীতে অবস্থার উন্নতি হলে উন্নত ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসার জন্য গত ১৩ এপ্রিল তাঁকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

আরও পড়ুন

রাজধানীর ইমারত নির্মাণ ও নগর উন্নয়ন–সংক্রান্ত আইন আধুনিকায়নে তিন সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *