ডাকসুর এজিএসের নামফলক ভাঙার অভিযোগ, ছাত্রদলকে জিএস ফরহাদের প্রশ্ন

ডাকসুর এজিএসের নামফলক ভাঙার অভিযোগ, ছাত্রদলকে জিএস ফরহাদের প্রশ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচিত এজিএসের নাম উদ্বোধনী নামফলকে থাকার কারণে সেটি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেছেন ডাকসুর জিএস এস এম ফরহাদ।

আগে এবং পরের ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। পোস্টে একটি ছাত্রসংগঠনের কর্মকাণ্ডের সমালোচনা করে ফরহাদ প্রশ্ন তোলেন, নির্বাচিত এজিএসের নাম নামফলকে থাকার কারণে সেটি ভেঙে ফেলার মতো পরিস্থিতি কীভাবে তৈরি হলো।

ফরহাদ তার পোস্টে লেখেন, একটি ছাত্রসংগঠন ‘কতটা পলিটিক্যালি হতাশাগ্রস্ত’ হলে ডাকসুর নির্বাচিত এজিএসের নাম উদ্বোধনী নামফলকে থাকার কারণে সেটি ভেঙে ফেলতে পারে।

তিনি আরও লেখেন, ‘জিয়াউর রহমানের ছাত্রদল থেকে তারেক রহমানের ছাত্রদলে আসতে আসতে এই দুর্গতি ক্যামনে হইলো?’

ডাকসু নির্বাচন প্রসঙ্গেও প্রশ্ন তুলে ফরহাদ বলেন, ‘এজন্যই বুঝি আপনারা এখন ডাকসু নির্বাচন চাইতে হীনমন্যতায় ভোগেন?’

তার এই বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। তবে নামফলক ভাঙচুরের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *