বিশ্বব্যাংকের সহায়তায় মডেল বস্তি হবে কড়াইল ও ভাসানটেক

The current image has no alternative text. The file name is: Web-Image-5-1-scaled.png

রাজধানী ঢাকাকে আরও বাসযোগ্য করে তুলতে বস্তি উন্নয়নে বিশ্বব্যাংকের সহায়তা নেওয়ার পরিকল্পনা করছে সরকার। এ উদ্যোগের আওতায় কড়াইল ও ভাসানটেক বস্তিকে মডেল হিসেবে গড়ে তোলার কথা জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. মঈন খান।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ পরিকল্পনার কথা জানান তিনি।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক বাংলাদেশকে তুলনামূলক কম সুদে ঋণ দিয়ে থাকে। এ কারণে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সংস্থাটির কাছ থেকে ঋণ নেওয়া হয়।

তিনি জানান, ঢাকা শহরের জীবনযাত্রার মান উন্নয়ন ও নগরকে আরও বাসযোগ্য করার লক্ষ্যে সরকার প্রকল্প গ্রহণের উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে কড়াইল ও ভাসানটেক বস্তিকে মডেল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। তবে প্রকল্পের বিস্তারিত পরিকল্পনা এখনো চূড়ান্ত হয়নি।

বৈঠকে উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় আর্থিক সহায়তার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী। এ ক্ষেত্রে বাংলাদেশকে প্রাথমিকভাবে ৫০ মিলিয়ন ডলার সহায়তার বিষয়ে আলোচনা হয়েছে এবং বিশ্বব্যাংকের প্রতিনিধিরা সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

এ ছাড়া উপকূলীয় অঞ্চলে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশ্বব্যাংক ২০০ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা দেবে বলেও জানান স্থানীয় সরকারমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *