এইচএসসি পাসেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরি, পদ ৬টি

The current image has no alternative text. The file name is: south-city

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) রাজস্বখাতভুক্ত রেজিস্ট্রেশন সহকারী পদে ছয়জন জনবল নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। উচ্চমাধ্যমিক বা সমমান পাস প্রার্থীরা পদটিতে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ শুরু হবে ২৪ নভেম্বর থেকে।

সম্প্রতি ডিএসসিসির সচিব মো. মশিউর রহমান খানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিয়োগের এসব তথ্য জানানো হয়েছে।

পদের বিবরণ

  • প্রতিষ্ঠানের নাম: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)
  • পদের নাম: রেজিস্ট্রেশন সহকারী (জন্ম-মৃত্যু নিবন্ধীকরণ)
  • পদসংখ্যা: ৬টি
  • বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা
  • গ্রেড: ১৬

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা

আবেদনকারীকে স্বীকৃত কোনো শিক্ষাবোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি উভয় ভাষায় প্রতি মিনিটে কমপক্ষে ২০ শব্দ টাইপ করার সক্ষমতা থাকতে হবে।

বয়সসীমা

২৩ নভেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রেও সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছে।

আবেদন শুরুর ও শেষ তারিখ

অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ২৪ নভেম্বর ২০২৬ সকাল ১০টায়। আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ ডিসেম্বর ২০২৬ বিকেল ৪টা।

আবেদন ফি

টেলিটকের সার্ভিস চার্জসহ সাধারণ প্রার্থীদের আবেদন ফি ১১২ টাকা। ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৫৬ টাকা।

অনলাইনে আবেদন জমা দেওয়ার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ফি জমা না দিলে আবেদন গ্রহণ করা হবে না।

আবেদনের নিয়ম ও নির্দেশনা

আগ্রহী প্রার্থীদের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তিপত্র বা ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ বা ডিএ দেওয়া হবে না।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৫ এপ্রিল একই পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। ওই বিজ্ঞপ্তির আওতায় যারা আবেদন করেছিলেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

বিস্তারিত বিজ্ঞপ্তি এখানে দেখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *