জামায়াতের লংমার্চে জনসাড়া নেই, দাবি রাশেদ খাঁনের

জামায়াত ঘোষিত লংমার্চে দলীয় নেতাকর্মীদের বাইরে সাধারণ মানুষের তেমন আগ্রহ ও অংশগ্রহণ নেই বলে দাবি করেছেন রাশেদ খান। এক ফেসবুক পোস্টে তিনি বলেন, লংমার্চ ঘিরে রাস্তার দুই পাশে জনতার ঢল নামবে বলে বিরোধী দলের নেতারা আশা করলেও বাস্তবে তেমন জনসম্পৃক্ততা দেখা যায়নি।
রাশেদ খান দাবি করেন, বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাসসহ জাতীয় ও আন্তর্জাতিক সংকট সম্পর্কে সাধারণ মানুষ যথেষ্ট সচেতন। মাত্র ছয় মাসের সরকারের ওপর ১৮-২০ বছরের সমস্যা ও অব্যবস্থাপনার দায় চাপানোর চেষ্টা ‘মূর্খতার শামিল’ বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বিরোধী দলের ঘোষিত ছয় দফা নিয়েও জনগণের তেমন আগ্রহ নেই। লংমার্চের কারণে সড়কে যান চলাচল ব্যাহত হওয়ায় জনভোগান্তি ও জ্বালানি অপচয় বাড়ছে। বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পণ্য ও যাত্রীবাহী যান চলাচল বন্ধ থাকায় রাষ্ট্রের বড় ধরনের আর্থিক ক্ষতি হতে পারে বলে দাবি করেন তিনি।
রাশেদ খানের অভিযোগ, দলীয় স্বার্থে এবং ‘মিথ্যাচার ও প্রতারণাকে পুঁজি করে’ জনগণের ওপর লংমার্চ চাপিয়ে দেওয়া হয়েছে।
