বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটিতে দায়িত্ব পেলেন এমপি ফজলুর রহমান

The current image has no alternative text. The file name is: Web-Image-1-scaled.png

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলুর রহমানকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পুনর্গঠিত নির্বাহী কমিটির সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। ট্রাস্টের কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে নতুন এ নির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ১৩ ধারার বিধান অনুযায়ী নির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে।

নতুন কমিটিতে পদাধিকারবলে অর্থ বিভাগের সচিব, শিল্প সচিব এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, পুনর্গঠিত নির্বাহী কমিটি ট্রাস্টের আইন, বিধিমালা এবং ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী দায়িত্ব পালন করবে। কমিটির প্রধান দায়িত্বের মধ্যে রয়েছে ট্রাস্টের সার্বিক কার্যক্রম তদারকি, উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, অধীনস্থ শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম পর্যবেক্ষণ, বিভিন্ন প্রকল্পের অগ্রগতি মূল্যায়ন এবং আর্থিক হিসাব ও নিরীক্ষা কার্যক্রমের তদারকি।

সরকারের এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের প্রশাসনিক কার্যক্রম আরও দক্ষ ও সমন্বিতভাবে পরিচালিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *