মজুদদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন: আইনমন্ত্রী

মজুদদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন: আইনমন্ত্রী
ঝিনাইদহের শৈলকুপায় পাট ও পেঁয়াজ বাজার পরিদর্শন শেষে আইনমন্ত্রী

মজুদদারদের হুঁশিয়ার করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তাই মজুদ করার আগে বিষয়টি ভেবে দেখতে হবে।

শনিবার (৮ আগস্ট) সকালে ঝিনাইদহের শৈলকুপায় পাট ও পেঁয়াজের বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, দেশের ব্যবসায়িক সিন্ডিকেটগুলো ভেঙে দিয়ে প্রান্তিক কৃষকরা যাতে তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান, সে লক্ষ্যে সরকার উদ্যোগ নিচ্ছে।

বাজার পরিদর্শনকালে তিনি ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। এ সময় সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে তাৎক্ষণিকভাবে কিছু সমস্যা সমাধানের উদ্যোগ নেন তিনি।

সাধারণ কৃষক যাতে বাজার ব্যবস্থাপনায় ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়েও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন আইনমন্ত্রী।

এ সময় শৈলকুপা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *