শেখ হাসিনার ব্যক্তিগত স্বার্থে ধ্বংসের মুখে আওয়ামী লীগ: আসিফ নজরুল

The current image has no alternative text. The file name is: Asif-Nazrul-scaled.png

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নিজের ও পরিবারের স্বার্থই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তাঁর মতে, প্রয়োজনে নিজের স্বার্থ রক্ষায় আওয়ামী লীগকেও কোরবানি দিতে পারেন শেখ হাসিনা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি।

পোস্টে আসিফ নজরুল অভিযোগ করেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর আওয়ামী লীগের কিছু নেতাকর্মী হত্যা, অগ্নিসংযোগ ও প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন। তাঁর ধারণা, শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতেই পরিকল্পিতভাবে এমন পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। এসব ঘটনার পেছনে শেখ হাসিনার নির্দেশনা বা প্ররোচনা রয়েছে বলেও বিশ্বাস করার কারণ আছে বলে মন্তব্য করেন তিনি।

আসিফ নজরুল আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে শেখ হাসিনা আবারও জুলাইয়ের হত্যাযজ্ঞের স্মৃতি সামনে নিয়ে এসেছেন। এতে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা ঝুঁকির মুখে পড়ছেন। একই সঙ্গে দলটির প্রতি যাঁদের কিছুটা সহানুভূতি রয়েছে, তাঁদের পক্ষেও আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেওয়া কঠিন হয়ে উঠছে বলে মনে করেন তিনি।

আরও পড়ুন

গণতন্ত্র ও অর্থনীতি নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

সাবেক এই আইন উপদেষ্টা পোস্টে ড. মুহাম্মদ ইউনূসের প্রতি শেখ হাসিনার ব্যক্তিগত বিদ্বেষের প্রসঙ্গও তুলে ধরেন। তাঁর অভিযোগ, এর প্রতিফলন দেখা গেছে শেখ হাসিনার অনুসারীদের কর্মকাণ্ডে। গত এক মাসে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০টি শাখায় ভাঙচুর ও ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

আসিফ নজরুলের ভাষ্য, ড. ইউনূস প্রায় এক যুগ ধরে গ্রামীণ ব্যাংকের সঙ্গে সম্পৃক্ত নন। বিষয়টি বিবেচনা না করে ব্যাংকের শাখাগুলোতে হামলা চালানোর ফলে আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তনের প্রচেষ্টা আরও বাধাগ্রস্ত হতে পারে।

পোস্টের শেষাংশে শেখ হাসিনার রাজনৈতিক কৌশল নিয়ে তীব্র সমালোচনা করেন আসিফ নজরুল। তাঁর মন্তব্য, শেখ হাসিনা অরাজকতা সৃষ্টির জন্য ‘সুইসাইড বম্বার’ তৈরি করতে চাইছেন। তবে এর পরিণতিতে শেখ হাসিনার নিজের চেয়ে আওয়ামী লীগই বেশি ক্ষতিগ্রস্ত হবে।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে প্রশ্ন রেখে তিনি বলেন, ব্যক্তিগত স্বার্থ রক্ষা করতে গিয়ে তাদের নেত্রী যে দলটিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন, তা তারা আর কত দিনেও উপলব্ধি করবেন?

আজকের আরও খবর

আওয়ামী লীগ আর বাংলাদেশে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই সনদ বাস্তবায়ন না করাই জাতীয় ঐক্যের পথে বড় বাধা: গোলাম পরওয়ার

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালককে কিশোরগঞ্জ-৩ আসনে প্রার্থী করল জামায়াত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *