গণতন্ত্র ও অর্থনীতি নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

The current image has no alternative text. The file name is: Web-Image-10-scaled.png

সমাজ ও রাষ্ট্রের পরিবর্তনে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর অবদান তুলে ধরে তাঁর অসমাপ্ত কাজ বাস্তবায়নে অনুসারীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

একই সঙ্গে দেশের গণতন্ত্র, অর্থনীতি ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষায় দেশি-বিদেশি ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ‘মওলানা ভাসানীর জীবন ও সংগ্রাম: সাংস্কৃতিক পরাধীনতা ও অর্থনৈতিক দাসত্ব থেকে মুক্তির উপায়’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন মন্ত্রী।

আহমেদ আযম খান বলেন, বিভিন্ন সময়ে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ও অর্থনীতি সংকটের মুখে পড়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অনুসৃত গণতান্ত্রিক ধারাকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র দেশ ও দেশের বাইরে চলছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক, মানবিক ও সাংস্কৃতিক বাংলাদেশ গড়ে তোলার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তার বিরুদ্ধেও ষড়যন্ত্র চলছে।

দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও নিজস্ব সাংস্কৃতিক পরিচয় অক্ষুণ্ন রাখতে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *