আওয়ামী লীগ আর বাংলাদেশে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পতিত আওয়ামী লীগ সরকার আর কখনো বাংলাদেশের মাটিতে ফিরে আসতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার জামিয়া হালিমিয়া মধুপুর মাদরাসায় আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশে অবস্থান করে অডিও ও ভিডিও কলের মাধ্যমে অগ্নিসন্ত্রাসের নির্দেশনা দেওয়া হচ্ছে। তবে দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কোনোভাবেই তাদের উদ্দেশ্য সফল করতে পারবে না।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় ভিন্নমত থাকা স্বাভাবিক। মতপার্থক্য থেকে আলোচনা, তর্ক-বিতর্কও হতে পারে। তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।




