জুলাই সনদ বাস্তবায়ন না করাই জাতীয় ঐক্যের পথে বড় বাধা: গোলাম পরওয়ার

The current image has no alternative text. The file name is: Web-Image-7-1-scaled.png

সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করায় জাতীয় ঐক্য প্রতিষ্ঠার পথ বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

গোলাম পরওয়ার বলেন, গণভোটের রায় মেনে নেওয়া হলে ফ্যাসিবাদ মোকাবিলায় জনগণ ইস্পাতকঠিন ঐক্য নিয়ে দাঁড়াবে। জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়েই জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করার সুযোগ রয়েছে বলে তিনি মনে করেন।

ভারতের ভূমিকার সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

চট্টগ্রাম বন্দর নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, বন্দরকে ঘিরে নানা ধরনের ষড়যন্ত্র চলছে এবং সরকারের দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিদের কেউ কেউ এর সঙ্গে জড়িত।

চট্টগ্রাম বন্দর কোনো বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হলে তা বাংলাদেশের জাতীয় স্বার্থের পরিপন্থী হবে বলেও মন্তব্য করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *