নরসিংদীতে গণপিটুনিতে কারাগার থেকে পলাতক আসামি নিহত

The current image has no alternative text. The file name is: Web-Image-2-1-scaled.png

নরসিংদীর পলাশ উপজেলায় গণপিটুনিতে জালাল (৪৫) নামে কারাগার থেকে পলাতক এক আসামির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জালাল ওই গ্রামের প্রয়াত আক্কাস আলীর ছেলে। তাঁর বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনের সময় নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যান তিনি।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, জালাল এলাকায় নিয়মিত বসবাস করতেন না। তাঁর বিরুদ্ধে পাঁচটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পুলিশের নজর এড়িয়ে মাঝেমধ্যে এলাকায় যাতায়াত করতেন তিনি।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে গ্রামের নুরুদ্দিনের কলাবাগানে জালালকে দেখতে পেয়ে একদল লোক তাঁর ওপর হামলা চালায়। গণপিটুনিতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *