আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

The current image has no alternative text. The file name is: Salahuddin-066111-scaled.png

পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁদের ওপর কঠোর নজরদারি রাখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তবে দলটি নিষিদ্ধ করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আদালতের।

আরও পড়ুন

গণতন্ত্র ও অর্থনীতি নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

তিনি আরও বলেন, পলাতক ফ্যাসিস্ট শক্তি ভবিষ্যতে আর রাজনীতি করতে পারবে না। তাঁদের দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে একমাত্র কূটনৈতিক চ্যানেলই কার্যকর পথ।

পলাতক ব্যক্তিদের বিষয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোপালগঞ্জের পরিস্থিতি কোনো ধরনের প্রাণহানি ছাড়াই মোকাবিলা করতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *