মালয়েশিয়ার কর্মসূচি বাতিল, অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরছেন জামায়াত আমির

The current image has no alternative text. The file name is: Shofiqur-1144-scaled.png

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সম্ভাব্য সংলাপে অংশ নেওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

আগামী ২৬ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা থাকলেও মঙ্গলবার (২৪ নভেম্বর) অস্ট্রেলিয়া থেকেই বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন তিনি। সফরসূচি অনুযায়ী মালয়েশিয়ায় একটি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা থাকলেও সেটি বাতিল করা হয়েছে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার পেছনে প্রধানমন্ত্রীর সঙ্গে সম্ভাব্য সংলাপের বিষয়টিও একটি কারণ।

আরও পড়ুন

গণতন্ত্র ও অর্থনীতি নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মঙ্গলবার এ বিষয়ে তিনি বলেন, মালয়েশিয়ার কর্মসূচি বাতিল করে অস্ট্রেলিয়ার কার্যক্রম শেষ করেই দেশে ফিরছেন জামায়াত আমির। প্রধানমন্ত্রীর সঙ্গে সম্ভাব্য সংলাপের কারণে তাঁর দ্রুত দেশে ফেরার প্রয়োজন রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে জুবায়ের বিষয়টি স্বীকার করেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এর আগে মঙ্গলবার জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অস্ট্রেলিয়া সফর শেষে বিকেলে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন শফিকুর রহমান। স্থানীয় সময় বিকেলে সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিরা তাঁকে বিদায় জানান।

গত ১৯ নভেম্বর দিবাগত রাতে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের উদ্দেশে ঢাকা ছাড়েন জামায়াত আমির। পরদিন রাতে সিডনিতে পৌঁছানোর পর ২১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত সিডনি ও ক্যানবেরায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে বিভিন্ন সংবর্ধনা, আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন তিনি।

মালয়েশিয়া সফরের কর্মসূচি বাতিল হওয়ায় নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরছেন জামায়াত আমির।

আজকের আরও সংবাদ

আওয়ামী লীগ আর বাংলাদেশে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই সনদ বাস্তবায়ন না করাই জাতীয় ঐক্যের পথে বড় বাধা: গোলাম পরওয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *